মহাভারতম্ সভাপর্ব-১৭

 সভাপর্ব-১৭


দ্বিধা দ্বন্দ্ব বিবাদের আয়ু স্বল্পকাল।

মতভেদ ভাতৃবর্গে, নিতান্ত ক্ষণিক।

কৌরব পাণ্ডব ঐক্য রবে চিরকাল।

দুতক্রীড়ার অনুজ্ঞা,কৌলিন্যে বৈদিক।


ধৃতরাষ্ট্র কান পেতে,শুনিল ক্ষণিক।

চক্রান্তে ব্যকুল পুত্র,কৌতূহল অতি।

কহ পুত্র দুর্যোধন, কলির প্রতীক।

মনোবাঞ্ছা পূর্ণ হোক,নাই কোন ক্ষতি।


আমন্ত্রণ করে আনো ইন্দ্রপ্রস্থ হতে।

আদরে সোহাগে করো,ঋদ্ধ আপ্যয়ন।

ত্রুটিহীন আচরণে, খেলো সর্ব মতে।

বাজি রাখা,মুক্ত হস্ত, ক্রীড়ার ধরণ।


বিদুরের ডাক পড়ে, এমন সময়।

সব কথা শুনে কহে,আসিছে প্রলয়।

Comments