মহাভারতম্ সভাপর্ব-১৪

 সভাপর্ব-১৪


মনের দুঃখে নির্জনে বসে দুর্যোধন।

শুকনো মুখে একাকী মনোযন্ত্রনায়-

শকুনি মামার কাছে করে নিবেদন,

অচিরে পাণ্ডবে তুমি করিবে বিদায়।


ছলে বলে কৌশলেও করি অভিপ্রায় 

তবু না ডরাতে পারি জ্যেষ্ঠ যুধিষ্ঠিরে,

কেমনে করিব শেষ করহ উপায়।

ভীমার্জুন সহদেব, বাকি পাণ্ডবেরে।


অভাব কি আছে ভাগ্নে কহ একবার?

শকুনির সব ভ্রাতা তব অনুগত।

শত ভ্রাতা বীরশ্রেষ্ঠ, ভীষ্ম মনিহার।

অশ্বত্থামা কৃপাচার্য, কর্ণ জয়দ্রথ।


একডাকে নিজপ্রাণ বলি দিতে পারে।

ধনদৌলত ঐশ্বর্য, রবে একধারে।

Comments