মহাভার‍তম্ বনপর্ব-২৫

 বনপর্ব-২৫


ইচ্ছামত বর চাও,কহে হনুমান।

ভীমের প্রতি প্রসন্ন হয়েছেন তিনি।

প্রণাম করিয়া ভীম,করিল সম্মান।

দর্শন পেয়েছি যার,ইচ্ছাপূর্ণ মানি।


এই তেজে শত্রু জয় করিতেই পারি।

আর কিছু প্রয়োজন হইবে না এবে।

ভীমের মধুর বাক্যে, খুশি হয় ভারি।

বিপদে স্মরণ করো,সেইক্ষণে পাবে।


পদ্ম নিতে গেল ভীম কৈলাশ পর্বতে।

মনমাতানো সুগন্ধ, অতি মনোরম।

ভীমেরে দেখিয়া সৈন্য,অস্ত্র নিয়ে হাতে।

মহাযুদ্ধে দেখা গেল, কার কত দম।


গদার আঘাত দিতে ভীম ভালোবাসে।

কৈলাশ পর্বত হতে, ফুল নিয়ে আসে।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল