মহাভারতম্ বনপর্ব-১৩

 বনপর্ব-১৩


সুভদ্রা অভিমন্যুকে নিয়ে দ্বারকায়।

ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর পুত্রদের নিয়ে।

ধৃষ্টকেতু চেদিরাজ্যে লইল বিদায়।

কৈকেয়গণও যায় করুণ বিদায়ে।


বিদায়ের পর্ব শেষ,হইলে অর্জুন।

কাম্যক অরণ্য ছেড়ে গেল দ্বৈতবনে।

আশ্রম বানিয়ে সেথা,কাটিল দারুণ।

মার্কণ্ডেয় ঋষি জ্ঞান দিল রামায়ণে।


প্রতিস্মৃতি বিদ্যা দান করিলেন ঋষি।

বরুন কুবের যম তুষ্ট হবে তাতে,

ইন্দ্র রুদ্র বর দান করিবেন আসি।

বহু গুণী অস্ত্র দেবে মানবের হিতে।


পাইল পাণ্ডব গণ বহু দিব্য অস্ত্র।

সরস্বতী নদী তীরে পাইল ব্রহ্মাস্ত্র।


Comments