মহাভারতম্ সভাপর্ব-২৩

সভাপর্ব-২৩


যন্ত্রণায় ক্রুদ্ধ ভীম,কহে দুর্যোধনে।

বাম উরু চূর্ণ করে,দেবো অব্যহতি।

নইলে স্বর্গের দ্বার, না দেখি নয়নে।

চরম প্রতিজ্ঞা মোর, বুঝিবে দূর্গতি।


চরম প্রতিজ্ঞা শুনে কাঁপে সভাসদ।

হোমগৃহে শৃগালের  করুণ ক্রন্দন।

চারদিক হতে করে গাধা গদ গদ।

হুঁস হলো সকলের ছিল মৌনক্ষণ।


ধৃতরাষ্ট্র কেঁপে ওঠে,মৌন সভাঘরে।

পুত্রগনে কটূকথা কহিলেন ভয়ে।

দ্রৌপদীরে ডেকে কয়,বর চাও মোরে।

দাসত্বের মুক্তি চাই, এই দিনু কয়ে।


ধৃতরাষ্ট্রের আশিসে,সব পেলো ফিরে।

পঞ্চপাণ্ডবের সনে,ফিরে গেল ঘরে।



Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত