মহাভারতম্ বনপর্ব-৮

 বনপর্ব-৮


কহে ব্যাস ধৃতরাষ্ট্রে কেমন দূর্মতি।

কপট পাশায় জিতে,করো আকিঞ্চন।

সহজে পাণ্ডবে মাত, বুঝিবে দূর্গতি।

দুরাত্মা দুর্যোধনের,সাঙ্গ আস্ফালন।


অশ্ব গজ রথ যোগে পদাতিক দল।

সব নিয়ে যুদ্ধ করে,পাইবে না জয়।

অকালে জীবন দেবে,এটাই আসল।

অঘটন ঘটে গেলে,বুঝবে কি হয়?


বন্ধ করুন বিবাদ,ভাই ভাই সনে,

অচিরেই মহাযুদ্ধ,আশঙ্কায় মরি।

উপদেশ দিন ওরে শুদ্ধ স্বচ্ছ মনে।

বুদ্ধিমান দুর্যোধন ঠিক নেবে ধরি।


এগোচ্ছে ধ্বংসের পথে,দাঁড়িয়ে অঘোরী।

চকিতে দুর্যোধনের, সব নেবে কাড়ি।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত