মহাভারতম্ সভাপর্ব-২০

 সভাপর্ব-২০


অট্টহাস্য হাসে সভা,লাজে যুধিষ্ঠির।

পাঁচভাই নীরবে তা, করিছে হজম।

দুর্যোধনের আক্রোশে, সকলে অস্থির।

আলোচ্য বিষয় হলো, কার কত দম।


বিদুর কহিল উঠে, অন্যায় বিচার।

যুধিষ্ঠির নিজে হেরে,কি করিতে পারে।

খেলার নিয়মে দেখো যে দ্রৌপদী কার?

খেলায় নিজেকে হেরে, শর্ত রাখে কারে?


পাঞ্চালী একার নয় পঞ্চ পাণ্ডবের।

যুধিষ্ঠির একা কেন,বাজি ধরে তারে?

দুর্যোধন মহাক্রোশে হয়েছে যে ঢের।

কৃষ্ণারে সভায় আনো,ঝাঁট দেবে ঘরে।


বার বার দারোয়ান,অসফল হলে।

দুঃশাষণ জোর করে,আনে সভাস্থলে।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত