মহাভারতম্ সভাপর্ব-১০

 সভাপর্ব-১০


রাজসুয় যজ্ঞ হবে,মহা আয়োজনে।

তোড়জোড়ে চারভাই আর যুধিষ্ঠির।

নানান দেশের রাজা,এলো নিমন্ত্রণে।

হস্তিনার থেকে এলো,মহা ভীষ্ম বীর।


ধৃতরাষ্ট্র,কৌরবেরা দিতেছে সামাল।

ভীষ্মের চরণধুলি,পড়ে সভামাঝে।

শ্রীকৃষ্ণের পিসতুতো ভাই শিশুপাল-

শত্রু মিত্র গুণীজ্ঞানী ব্যস্ত সব কাজে।


উপহার সামগ্রীও এসেছে অঢেল।

লক্ষ লক্ষ লোকজন,মুনি ঋষিগণ।

যজ্ঞের অনলে ঢালে ঘিয়ে মাখা বেল।

অর্ঘ আপ্যয়নে সবে,করিছে বরণ।


উত্তম ব্যক্তিরে দিবো,শ্রেষ্ঠ উত্তমার্ঘ্য

কৃষ্ণ বাসুদেবে দাও শ্রেষ্ট  পরমার্ঘ্য।


Comments