মহাভারতম্ বনপর্ব-২৩

 বনপর্ব-২৩


মহাবলে বলী আমি,অধম বানর।

এইপথ ছেড়ে দাও,নয় সাজা পাবে।

বৃদ্ধ আমি এই হাল,দণ্ডে করি ভর।

আমাকে ডিঙিয়ে যাও,সেই ভালো হবে।


প্রত্যেক জীবের দেহে,ভগবান পাবো।

কেমনে ডিঙিয়ে যাই,অনুচিত হবে।

নই আমি হনুমান, লাফ দিয়ে যাবো।

পাহাড় সাগর নদী, লঙ্ঘিব নীরবে।


হনুমান ! কে সে হনু, বৃথাই জাগাও।

তাহলে আর কি হবে,লেজটা আমার,

আস্তে করে একপাশে,সরিয়ে পালাও।

আমার ক্ষমতা নেই,লেজ সরাবার।


অবহেলা করে ভীম লেজটাকে ধরে।

হাজার চেষ্টাতে লেজ,সরাতে না পারে।



Comments