মহাভারতম্ বনপর্ব-৪

 বনপর্ব-৪


হতাশায় বিদুরের মনে ভারি কষ্ট।

মহামতি ধৃতরাষ্ট্র দিয়েছেন গালি।

মুখের ওপর তিনি বলেছেন স্পষ্ট।

বিদুরের প্রয়োজন ফুরিয়েছে বলি।


হায় কৌরব এহেন অনুচিত কর্মে।

মরিবে সকল প্রাণী অকালে অনলে।

পথ নাহি পাবে কেউ,অনুচিত ধর্মে,

সমাধান হতে পারে, অস্ত্র বাহুবলে।


বিবাগী হলো বিদুর,ছেড়ে কৌরবেরে।

অন্যথায় পাণ্ডবের করিল স্মরণ।

কাম্যকবনের পথে, দেখে যুধিষ্ঠিরে।

ভয়ে কাঁপে যুধিষ্ঠির, কাকা অকারণ?


আবার বুঝি পাশার ডাক পড়িয়াছে

অস্ত্রসস্ত্র ছাড়া আর, কিছু নেই কাছে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত