মহাভারতম্ বনপর্ব-২০

 বনপর্ব-২০


এর পরে ভোগ করে কৈলাশের হিম।

দুর্গম পথের শ্রমে দ্রৌপদীর কষ্ট।

দ্রৌপদী কুন্তীরে তাই কাঁধে তুলে ভীম,

লোমশ মুনির সাথে,লক্ষ্যে মন ইষ্ট।


পুলিন্দরাজ সুবাহু, বান্ধব সমান।

পাণ্ডবের পরিবার লইবে বিশ্রাম।

গচ্ছিত রাখিল সব, খড়গ কৃপাণ।

পদব্রজে যেতে হবে,জটেশ্বর ধাম।


গন্ধমাদন পর্বতে ভীষণ সে ঝড়ে-

অতিশয় তাণ্ডবের,মুখোমুখি তারা।

পর্বতের গুহা আর,গাছের উপরে-

প্রাণঘাতী তুফানের ছিল বুঝি তাড়া।


পরিশ্রান্ত ভীম ডাকে,পুত্র ঘটোৎকচে।

কাঁধে তুলে নিয়ে যায়,কৈলাশের কাছে।


Comments