মহাভারতম সভাপর্ব-১৫

 সভাপর্ব-১৫


দুর্যোধন কহে রোষে জীবন অর্পণে-

পাণ্ডবেরে জয় করে,করি দেশ ছাড়া?

ইন্দ্রপ্রস্থ জয় করে পাঠাব শমণে।

সাজাও সৈনিক দিব, যুদ্ধের মহড়া।


এত ভাবি মনে আমি,হবে ভাগ্যদয়।

নয়নে বিঁধেছে যেন,দ্রৌপদী পাঞ্চালী।

অতুলা ললনা প্রেমে অস্থির হৃদয়।

প্রত্যক্ষ করিব তারে, কেমন মরালী।


শান্ত হও নিজ গূণে রাখিও গরিমা।

সম্মুখ সমরে তুমি  পাইবে না  জয়।

ভীষ্ম কর্ণ জয়দ্রথ দ্রোণ অশ্বত্থামা।

ছলনায় কেড়ে নিতে,পাশাই আশ্রয়।


ভালোবাসে পাশা খেলা,পুত্র যুধিষ্ঠির।

পাশার ফ্যাঁসাদে ফেলে,কেড়ে নিও নীড়।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত