মহাভারতম্ বনপর্ব-২৪

 বনপর্ব-২৪


বিন্দু বিন্দু ঘাম জমে,পরিশ্রান্ত ভীম।

সহস্র হাতির শক্তি,কোথা গেল তার?

কেগো তুমি শক্তিমান,আকাশ অসীম।

মহাবলী ভীম ডরে, সাধ্য হলো কার?


করজোড়ে কহে ভীম,ক্ষমা করো মোরে।

পরিচয় দাও প্রভু, ফুল তুলে যাই।

ভীমের কথায় মুগ্ধ, হনুমান ঘোরে।

মহাবীর হনুমান, কোনো সন্ধ নাই।


ওহে ভীম,ভ্রাতা মোর, মুগ্ধ তব কাজে।

বর চাও,বুকে এসো,করি কোলাকুলি।

দেখা দাও ভয়ঙ্কর, বিরাট সে সাজে।

সীতার উদ্ধারে যেতে,বীর মহাবলী।


অদ্ভুত সে মহারূপ, ভরাইল প্রাণ।

ভীমের সম্মুখে আজি, বীর হনুমান।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত