মহাভারতম্ সভাপর্ব-১৩

সভাপর্ব-১৩


স্ফটিকের মেঝে দেখে মনে করে জল।

বস্ত্র তুলে হেঁটে গিয়ে, হাসির খোরাক।

জলের আধারে দ্যাখে,স্ফটিকের তল।

পড়ে গিয়ে ভিজিয়েছে,নিজের পোষাক।


অট্টহাসি হট্টগোল মহিলা মহলে।

কহিল দ্রৌপদী তারে,অন্ধ পুত্র অন্ধ।

ওরে অন্ধ,অন্ধরাও সাবধানে চলে।

অন্ধের সমক কেন,চোখ রাখো বন্ধ?


রাগে ক্রোধে দুর্যোধন,শকুনির সনে।

যথা সাধ্য ত্বরা করি,করিল গমণ।

প্রতিশোধের আগুন,জ্বলিছে মগনে।

ভেসে ওঠে দুইচোখে,মন্দ আচরণ।


ওহে বাছা দুর্যোধন দুঃখ কেন মনে?

শত্রুর উন্নতি দেখে, জর্জরিত বাণে?



Comments