নবপল্লব

নবপল্লব 
দেবপ্রসাদ

এই কুটিল রাত্রির অন্ধকারে 
তুমি এসো মোর ক্ষতবিক্ষত বুকের 
নিবিড় আলিঙ্গনে।
গ্রহণ করো মোরে, 
তোমার দুবাহু বাড়ায়ে-বদ্ধ আলিঙ্গনে।
স্পর্শ করো মোর অশান্ত যন্ত্রণা।
জাগছে ঐ রক্তনিশান 
জাগছে হৃদয় প্রহরীরা।
সর্বহারার মন অবিচল প্রত্যয়ে জাগছে।
অশান্ত প্রেমের পদধ্বনি-
কুয়াশার আড়ালে আড়ালে ফুটছে 
লাল গোলাপ ফুলেরা।
কী নিদারুণ যন্ত্রণা ছড়িয়ে পড়ল 
আমার সারা বুকে। 
ওই দেখো প্রেমের রক্ত নিশান! 
শোনো ওই স্মৃতিসৌধের রাত্রির প্রহরীরা বলছে,
ছিনিয়ে নিয়ে যাবে আমার প্রেম, আমার মনকে- 
ওরা আজ সঙ্গীহারা, দিশাহারা রিক্ত।
 রুদ্ধ করেছে স্বপ্ন, কুটিল রাত্রির অন্ধকারে।
উদ্ধত হিম নিঃশ্বাস স্পর্শ করছে আমার দেহ, বিশ্বাসঘাতকের বরফের ছুরি আমার-
বুক চিরে অট্টহাসি হাসছে।
তুমি এসো ক্ষতবিক্ষত বুকের আলিঙ্গনে,
আমি সঙ্গীহারা, রক্ষীহারা- 
এসো, মাটির স্পর্শে জ্যোতির্ময় চেতনায়। 
নবপল্লবের কক্ষকুঞ্জে ফুল ফোটাই-
রক্তস্নাত অঙ্গীকারের।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত