টুকরো টুকরো

টুকরো টুকরো
দেবপ্রসাদ

যে আলোটুকু 
এখনো হৃদয় আলোকিত করে আছে 
সেই স্নিগ্ধ আলো দুহাত ভরে মেখে নাও,
চোখে-মুখে-হাতে।
একটু বেছে বেছে কথা বলো, 
নিজের বোকামো গুলো মনে করে-
ভেবে ভেবে হেসে ওঠো।
স্রোতের বিপরীতে মাছের লড়াই-
শিখে নাও আজই।
ক্ষতগুলো ভাইরাসের অপেক্ষায় না রেখে
ক্ষতস্থানগুলোয় লুকিয়ে ফেলো মলমের প্রলেপে।
প্রশান্ত হৃদয়ে আগুন না জ্বেলে,
নিয়নের বাতি জ্বালো। 
অন্ধকারে ডুবে থেকে, গোধূলির আমন্ত্রণ 
অবাক লাগে স্বার্থপরতায়-
নিজের ছেলে কাঁদলে হৃদয়ে ব্যথা জাগে
পরের ছেলে কাঁদলে মাথা ব্যথা লাগে।
নিখাদ প্রলাপে দেখো তারা হয়ে জ্বলবে ঠিক।
এক-একটা অক্ষত গোলাপের গায়ে, 
একটা ক্ষত দেখবে ঠিক।
কোনোদিন যদি ডাকো, হাতে প্রেম নিয়ে ডেকো
স্মৃতিরা কবিতা হয়ে ডাকবে প্রতিদিন।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র