পরমজ্যোতি

পরমজ্যোতি
দেবপ্রসাদ

না, আমি কোনো মানুষ নই, 
না আমি দেবতাও নই, 
যক্ষ? না তাও নই, আমি ব্রাহ্মণও নই, 
ক্ষত্রিয়ও নই, বৈশ্যও নই, 
শূদ্র তাও নই। 
আমি আমাকে ব্রহ্মচারীও বলি না, 
বনবাসী? না তাও হতে পারিনি,
ধ্যানরত সন্ন্যাসী আমি তাও হতে পারি নি। 
আমি গৃহী, গৃহ আমার পরম শান্তি।
আমি পরম ভাগ্যবান,
আমার চারপাশে ভগবান ঘোরেন।
আমি তাঁকে দেখতে পাই, তার সঙ্গে কথা বলি।
আমার মা আছেন আমার চোখের সামনে,
তাঁর অমৃতবানী আমাকে সমৃদ্ধ করে,
আমার জ্ঞানেন্দ্রিয় উজ্জীবিত করে।
বাবা আমার মধ্যে তাঁর যত ভালো গুলোয়- 
আমার দেহের প্রতিটি কোষ জাগরিত করেছেন।
তাঁর কাব্যিক ধ্বনিমাধুর্য, তাত্ত্বিক কাঠামোর-
শৃঙ্খলাবদ্ধ সুনিপুণ নির্মাণ, দার্শনিক গভীরতায়
আমি বুঝি না আমি মানুষ কিনা, 
আমি এই পরম জ্ঞানপ্রাপ্তির ভিড়ে হারিয়ে যাই।
আমি সেই পরমজ্যোতির অংশ।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত