রবি ঠাকুর প্রাণের ঠাকুর

রবি ঠাকুর প্রাণের ঠাকুর
দেবপ্রসাদ

শরতের হিমের পরশ যদি জানালা গলে আসে।
আমাদের ছোট নদী যদি চলে এঁকে বেঁকে।
দুই বিঘা জমি নিয়ে যদি লড়াই লাগে এখনো।
অমলের দেখা দই ওয়ালা যদি ডাক দেয় ফের।
বৃষ্টির কান্নায় ভরা, কাদায় মাখা গ্রামের পথে
হঠাৎ বসন্ত আসে একেবারে পচা হেমন্তের মাঝে।
উজ্জ্বল সুন্দর বসন্ত- ম্রিয়মান স্বর্গের মতো, 
জীবনাগ্রদূতের, সেই লাল লাল লালবসন্ত!
পলাশ বনে লাগে দক্ষিণা বাতাস-দক্ষিণায়নে।
সোনাঝুরির বাগানে-ওড়ে শুকনো পাতা
রক্তিম প্রত্যুষের উদয় হয় বিষণ্ণ আকাশে, ঝকমকে লাল সূর্য তার রশ্মির তরোয়ালে
ফেড়ে ফেলে মেঘপুঞ্জ, কুয়াশার শবাচ্ছাদন।
আমি তোমাকে দেখতে পাই গুরুদেব।
সমূদ্রগহ্বরে দীপ্তির মতো, 
প্রকৃতির বেদীমূলে তোমার হাতের জ্বালানো 
শাশ্বত উৎসর্গ-শিখার মতো -বুকের গভীরে 
উদ্দীপ্ত রক্ত রাঙা গোলাপ সম, 
পরিয়ে দি মনে মনে গৌরব-মুকুট।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা