অন্যায়

অন্যায়
দেবপ্রসাদ

বুঝে' নাও স্বার্থ তব, ওহে ব্যর্থ বীর।
ছিন্ন করো আভিজাত্য-শাসন-শৃঙ্খল।
জঞ্জীর-মঞ্জীর ছিঁড়ে, তুলে রাখো' শির।
সাম্যমৈত্রী প্রতিষ্ঠিয়া জাগাও দুর্বল।

প্রথমে বাজিবে গিয়া, বিদলিত বুকে!
ফুসিয়া উঠিয়া মনে, অন্যায়-শাসনে।
ক্ষুব্ধ কোটি প্রজা তবে ছুটিবে সম্মুখে।
মৃত্যুভয়, কিছু নাহি, করো নির্বাসনে।

বক্ষে করি' করাঘাত, কহো জিন্দাবাদ।
অকস্মাৎ যদি প্রাণ, লয় জনগণে।
বাজাইয়া রণবাদ্য, লবে রণ স্বাদ।
রাজদ্রোহী কহে যদি, জন সাধারণে।

কম্পিল দেশের বক্ষ, শঙ্কিত ভুবন।
লণ্ডভণ্ড অন্তঃস্থল, কিসের কারণ। 

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত