নিজস্ব

নিজস্ব 
দেবপ্রসাদ

অবশেষে বোধের জ্যোৎস্না এসে দাঁড়ায়
ঝিলের জলে। 
ডুবে যাওয়া চাঁদের তরঙ্গ দেখি অলসে।
মন খারাপের নদী যখন উঠে আসে বুকে 
উচ্ছ্বাসে উষ্ণ রিপুগুলি ভরে যায় শীতল জ্যোৎস্নায়।
যদি প্রত্যাশিত ভোরের স্বপ্ন বোধশূন্য শরীর 
স্পর্শ করে- 
টালমাটাল জীবন ভেসে যায় মৃত্যু স্রোতে।
দরজার আড়ালে দূরে -
যেখানে দুঃখের জন্ম হয়েছে 
সেখানে আত্মমগ্ন ছায়া, নিঃশব্দে ঘুম আনে শরীরে,
ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ে 
প্রাচীন ধ্বংসস্তূপে ইতিহাস হতে।
মৃত্যুর ঠোঁট কামড়ে রক্তারক্তি হলে
মন খারাপের নদী উপেক্ষায় ফেরায় গতিপথ, 
কী প্রজ্ঞায় নিয়ে চলে অচেনা প্রদেশে -
রাত্রি নীল অন্ধকারে নিজেকে জানাতে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র