ঘুমন্ত ( K for কলম)

 ঘুমন্ত

দেবপ্রসাদ জানা


আমি দেখেছি,তার চোখের কোণে জল- 

প্রেমে হেরে যাওয়া এক ক্লান্ত পথিক।

শিশিরের মতো গড়িয়ে পড়ছে।

বোকা সৎ একটা মানুষ।

হুমকি খেয়ে বলে-

তুমি ভয়ঙ্কর।

অদ্ভুত।

ভালোবাসো?

নাতো,শুধু ব্যবহার -

একটু মজা একটু সিনেমা।

তৃষ্ণা জানি,আমি বোকা গ্রাম্য।

একটু ক্ষুধা ছিল ভালোবাসার প্রেমের।

না না অভিযোগ করছি না,আমি যে দূর্বল।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র