প্রেমের সকাল

 প্রেমের সকাল


বসন্ত আসেনি আজ ফাগুন খেলায়,

মনের আগুন তার জ্বলে আছে আজো।

কৃষ্ণচূড়া লাল রঙে সেই অছিলায়,

লাল হয়ে ফুটে ওঠে,তাই সাজো সাজো।


শিমুল পলাশ বন,বেশ জমকালো।

চতুর্দিকে রঙ ঢেলে,আভাস হাজার।

রঙের মেলায় হাসে,নিয়নের আলো

হাসনুহানার মানা,শুনবে না আর।


কোকিল মধুর সুরে গেয়েছিল গান

মনের মানুষ মাতে,আনন্দ-উল্লাসে,

ভোরের বাউল গাহে,উদাসীর গান। 

আগুন আলোয় ভাসে,খুশির তল্লাশে।


বসন্তের রঙ মেখে,কৃষ্ণচূড়া লাল।

প্রকৃতির প্রাণে হাসে,প্রেমের সকাল।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত