বেশতো ছিলে

 


বেশতো ছিলে

দেবপ্রসাদ জানা

২৩.৪.২০২২


হ্যাঁ আমি টের পাই,

ভয়ে কেঁপে উঠি,আধো জাগরণে।

উন্মত্ত রক্তাক্ত চোখ, প্রতিদিন দৃষ্টি হেনে যায়।

আমি ভয় পাই,

আমি টের পাই।

ভেতরে ভেতরে।

কালের রুদ্ধতা ভেঙে প্রমত্ত উৎসাহে -

জীবনের এই অন্তর্গত সংলাপ।

মানুষ তুমি সভ্য কেন হলে?

ঔদার্য অহংকার, প্রতিপত্তি, কীর্তি,

মান যশ আকাঙ্ক্ষা।

কামনা বাসনায় আত্মস্থ হৃদয়। 

হ্যাঁ আমি টের পাই -

সভ্যতার বিষাক্ত আস্তরণে বিষাদের পৃথিবী,

একদিন ডুবে যাবে অতল গভীর জলস্তরে।

হাসছে সূর্য চন্দ্র গ্রহ তারা।

সমস্ত বিশ্বে জমে গেছে বিষের আবরণে।

দুটো মানুষ,আদম আর ইভ।

পৃথিবীর প্রথম মানব।

এদের ধর্ম ছিল না,জাতি ছিল না।

গোষ্টী ছিল না, ছিল না দেশ।

পেন্সিলের আঁচড় কেটে ভাগাভাগি।

অস্ত্র ছিল না,ছিল না খুনোখুনি।

কেন এলো হিংসা,কে দিল লড়াই?

হাতে নিয়ে সভ্যতার দেশালাই বাক্স।

বসালে মৃত্যুর শেকড়। 

হায়রে মানুষ কেন সভ্য হলে?

হ্যাঁ আমি ভয় পাই, টের পাই মনে।



Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত