মেঘের ভেতরে চাঁদ

 মেঘের ভেতরে চাঁদ


মেঘের ভেতরে চাঁদ,খেলে লুকোচুরি,

জোছনা রাতের দীঘি,জোনাকির মন।

পদ্মপাতায় দোলে ঐ শ্যামলিয়া তরী

তোমার সুবাসে আজ হয়েছি মগন।


হৃদয় আকাশে বহে, মৃদু মন্দ বায়।

মনের হরষে ভাসে,রাত জাগা পাখি।

রাতের আঁধারে সুধা,নীল বজরায়।

মধুর সংগীতে রাত,জোছনায় মাখি।


দিগন্তের শেষে ভোর মিশে আছে বেশ।

নিজের ভেতরে নিজে,একান্ত গোপনে।

উদ্দাম বর্ষায় খুঁজে, শুষ্ক পরিবেশ।

অতীতে তোমাতে মিলে,কয় কানেকানে।


একাকিত্বের অস্ফুষ্ট,এই জীবনটা

অব্যক্ত থাকে নদীর স্রোতের বারতা।


                 

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র