বিবিধ দর্শন

 বিবিধ দর্শন 

দেবপ্রসাদ জানা


যখন কান্নার মতো বৃষ্টি নামে মাঠে।

তখন শত কবিতা জন্ম নেয় মনে।

রোদ্দুর ছড়ালে প্রাণে দিন ভালো কাটে।

মরা কাঠ শূন্য মাঠে স্বস্তি ডেকে আনে।


কালাপানি জেল গৃহে, ধৃত বন্দীগণ,

মৃত আশা ধোঁয়াশায় বিপন্ন মস্তক,

আক্ষরিক অর্থ খোঁজে আকরিক মন।

আহাম্মক বালুচরে,ধরেছি পুস্তক।


চলমান বর্তমানে ভবিষ্যৎ কোথায়?

দেখেছি মাথার খুলি,নির্জন উদ্যানে।

অপ্রতুল উদগীতে,মৌনতার গায়। 

যত ফাঁকি ধরে রাখি,মিথ্যা আলাপনে। 


তৃষ্ণার্ত জাতক চায় উদলা বর্ষণ,

কমণ্ডলুর ক্ষুদ্রান্তে বিবিধ দর্শন।। 


Comments