আবার উঠবে সূর্য

 আবার উঠবে সূর্য 

দেবপ্রসাদ জানা 


আজ আবার ব্যথা গুলো চাগাড় দিচ্ছে মনে,

সেই যে সেদিন হৃদয়ের প্রত্যেকটি দেওয়া,

সহস্র কাঁটা গেঁথে দিয়েছিলে, 

বেরিয়েছিল রক্ত, রক্ত সমুদ্র -

স্রোতের টানে সেদিন পালিয়েছিলে,

আমি বুঝেছিলাম আর থাকবে না তুমি,

যে গর্ত গুলো হৃদয়ের প্রাচীরে ছিল,

সেগুলো দিয়ে ভালোবাসার আবেগ-বাতাস

ঢুকবে কোন একদিন, কেউতো -

ওই ঝাঁজরা প্রাচীর দিয়ে উঁকি দেবে। 

উঁকি দিয়ে চলে যাবে না হেসে,

সোহাগী প্রলেপ দেবে তায়।

মুক্ত বাতাসে ভরে দেবে।

ফেলে আসা, অপ্রত্যাশিত ভালোবাসা এনে দেবে জীবনে আবার, 

জানি এইপাশে আমি একা,

একলাজীবন জীবিত অঙ্গারের রূপ নেবে 

আবারও একদিন। 

সেই ভুলে যাওয়া ব্যথা গুলো জেগে উঠবে,

ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির মতো।

তবু স্বচ্ছতা চেয়ে থাকবে একভাবে,

চুপকথারা পাবে অন্যরূপ।

মনের আকাশে কোথাও মেঘ ডাকবে,

কোথাও বৃষ্টি নেমে আসবে, 

মনের নদীনালা ডোবা খানাখন্দ ভরে দেবে -

সহসা। 

আবার সোনালী রোদ্দুর পড়বে। 

কেউ অব্যক্ত ইশারায় হৃদয়ের দ্বার খুলে বলবে এসো, 

ভালোবাসো,

অনন্য গভীর প্রেম বিস্তারে আবার উঠবে সূর্য।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত