মানুষ

 মানুষ

দেবপ্রসাদ জানা


খুব নাড়াচাড়া দিয়ে ভিতরে ভিতরে 

জেগে উঠি স্তব্ধতায়,গোধুলি বেলায়।

রাতগভীর আলোকে গোপন অন্তরে

মহানন্দে ছুটে আসে দুঃখ নিরালায়।


টান পড়ে কর্তব্যের রন্ধন শালায়।

হিমস্বরে চুপিচুপি নজর এড়িয়ে।

জড়িয়ে যায় হতাশা জীবন দোলায়।

নিজের মধ্যে নিজেকে দিলাম হারিয়ে।


সব মানুষ নিজের কর্তব্যে দাঁড়ায়।

মানুষ বাঁচে কর্তব্যে,অধিকার বলে।

প্রেমের বর্ষণে মনে,কি শুনতে চায়।

মানুষের মতো নয়,মানুষ আসলে।


শক্তি যেন,দেবতায় অসুর নিধনে।

শুভ চিন্তার সাথেই অশুভ চিন্তনে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র