জোনাকির প্রেম

 জোনাকির প্রেম

দেবপ্রসাদ জানা


জোছনার ঠোঁটে চুমু খেয়ে ও জোনাকি।

আলো জ্বেলে উড়ে এলি মশারির পানে।

প্রিয়া সনে বিছানায় ,  নীল আলিঙ্গনে।

আলো জ্বেলে আমাদের,দেখলি তাই কি?


তাই দেখে জোনাকির মাথা ঘোরে নাকি?

রোজ রাতে প্রিয়া তার থাকে কার সনে?

নীরবে কহিল পোকা আপনার  মনে।

নীল আলো জ্বেলে তার লাভ  হইল কি?


আলোপোকা দুখে কাঁদে,গভীর আঁধারে।

জানিবে কেমনে প্রিয়া, করিল আদর।

এইটুকু সুখ তার ছিল না কপালে।

দেখেছিল রাতভর জোনাকি আহা রে।

বোঝাবে কেমনে তারে,ছন্নছাড়া ঘর।

কেন যে জোনাকি মোরে,দেখিল এ হালে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত