পথে বিলীন

 পথে বিলীন 

দেবপ্রসাদ জানা


যদি পথ হয়ে যায়,পথে বিলীন।

মনে করো না,থাকব  সেদিন।

আকাশভরা সূর্য তারা।

হবে যেদিন দিশাহারা।

আমায় তুমি দেখতে পাবে ক্ষীণ।


তোমার চোখের চাহিদা মতো।

পিছন পকেটে ভীষণ ক্ষত।

অকারণে দামি দামি।

কিনে ফেলেছি আমি।

শাড়ি গাড়ি বড়লোকের মতো।


লোকের কাছে ঋণ হয়েছে।

অফিসে কিছু লোন রয়েছে।

দোষ বলোতো কার?

মুখ দেখানো ভার।

কাবলিওয়ালাও দাঁড়িয়ে আছে।


চরণ যুগল সামলে রাখো।

পারলে একটু সামনে দেখো।

চাদর পাতা জমি।

তার নিচে ভুমি।

যতটা পারো সামিয়ানায় থেকো।


অহংকারের ইতিহাস খানা।

ধুলির সাথে মিশেছে ডানা।

ধনদৌলত পয়সাকড়ি।

সবই নেবে এরা কাড়ি।

সময়ের পথে কেউ থাকে না।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত