যদি পাখি হতাম

 যদি পাখি হতাম 

দেবপ্রসাদ জানা

যদি পাখি হতাম,উড়ে যেতাম,ডানা মেলে।

যদি আকাশ হতাম,মেঘের মতন -

উড়তে উড়তে পৌছে যেতাম 

ওইখানে,

যেখানে আনন্দ নিচ্ছ লুটে।

রং বেরং এর পোশাক পরে 

বিয়ের শুভ আসরে।

ইচ্ছামতো পাখনা মেলে,

নেচে গেয়ে সব টুকু আনন্দরস

পান করতাম মিলেমিশে।

উড়ে যেতাম তোমার কাছে ।

জানি তুমি অনেক দুরে

তবু আনন্দের মধু ভরে নিতে

পাখিদের মতন ই উড়তে উড়তে পৌছে যেতাম 

তোমার কাছে ।

Comments