পরাজয়

 পরাজয়

দেবপ্রসাদ জানা


পরাস্ত হয়েছি আমি, মরণের কাছে।

সব আশা আকাঙ্খায়,উষ্ণ বারি ঢেলে,

জীবনের মনগড়া,যত প্রেম আছে,

স্বপ্নের বৃষ্টিরা এসে,ধুয়ে নিয়ে গেলে। 


জল জমে,কাদামাটি খানাখন্দে স্থিত।

আকাশ বিস্ময়ে বলে আরো বৃষ্টি চাই?

কাদামাখা জীবনের কলঙ্কেরা ধৃত।

চারিদিকে শুধু মেঘ আলো কিছু নাই।


একদিন দেখি তারে,অমল প্রতূষে।

ঘুম ভেঙ্গে জানালায়,মুখের উপর ।

স্বাদ হল,মুছে ফেলি,দোষী যত দোষে।

তৃপ্তির আহার্য খাদ্য,মনের ভিতর।

 

ইতিহাস হয়ে যায়,ব্যথা জেগে ওঠে।  

নীল পাথরের তেজ, বিচ্ছুরিত বটে।

  

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত