মহাভারতম আদিপর্ব-১১

 আদিপর্ব-১১


দিনেদিনে শান্তনুর বাড়ে মনে কষ্ট।

দেহমন দুই যেন নিজ হাতে নেই।

চোখের নিচে কলঙ্ক দেখা যায় স্পষ্ট।

দূর্বল শরীরে আর কোন জোর নেই।


এইভাবে দিন যায় দেবব্রত দেখে।

জিগ্যেস করিবে কিছু ভাবে দেবব্রত।

সাহস হয়নি তার পিতার সম্মুখে।

সব যেন হঠাৎ ই করেছে বিব্রত।


সাহস সঞ্চার করে তারে জিজ্ঞাসিলে।

কহ পিতা কোন রোগে আক্রান্ত শরীর।

কবিরাজ বৈদ্য ডাকি,অনুমতি দিলে।

কহে রাজা পুত্র তুমি, হোয়ো না অধীর।


রোগ নয় ভালোবাসা নাম সত্যবতী।

দাসরাজার দুহিতা,দেয়নি সম্মতি।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত