গন্ধ পাচ্ছো?

 গন্ধ পাচ্ছো? 


গন্ধ পাচ্ছো? 

কাঠ ফাটা রোদ্দুরে,দরিদ্র কৃষক?

বাঁচার চৈতন্যে প্রতিধ্বনিময় রৌদ্রাক্ত মাঠে।

হয়তো হিংসার আগুনে কোনো প্রতিবেশী,

নয়তো স্বামী পরিত্যক্তা ননদ-

বিষাদের গ্লানি মেখে,

স্বপ্নের উদ্দাম রোদ্দুরে পুড়ছে। 

পুড়ছে আমার কলম,তোমার কলমে আঁচে।

গন্ধ পাচ্ছো?

আমি গন্ধ পাচ্ছি -

মনে হয় মাংস পোড়া গন্ধ,

নয়তো চামড়া পোড়া,

ধানের ক্ষেতে,ফাঁকা মাঠে কোথাও -

ধর্ষণের পরে অবলা নারীর দেহ জ্বলছে।

হয়তো তার গন্ধ।

শ্মশানে কাঠের আগুনে,ইলেকট্রিক চুল্লিতে।

কিছুতো একটাতো জ্বলছেই 

আমি গন্ধ পাচ্ছি,

কারো হৃদয় জ্বলছে বেদনার আগুনে,

কেউ হয়তো কলঙ্কের আগুনে জ্বলছে।

কোনো বধু শ্বশুর বাড়িতে পণের আগুনে-

রান্নাঘরে কেরোসিন ঢেলে জ্বলছে।

কারো মন জ্বলছে কামনার আগুনে,

বিছানায় দম্পতি সন্ধেহের আগুন পুড়ছে।

কেউ হয়তো পরকীয়ার আগুনে জ্বলছে।

আমি গন্ধ পাচ্ছি। 

কেউ চিতায় তুলে দিয়েছে সদ্যজাত সদ্য মৃতশিশু, 

নয়তো কন্যা ভ্রূণ জন্মের আগে-

ক্ষুধায় পুড়ছে নাড়ি, ভালোবাসায় পুড়ছে যুবক

পুড়ছে কামনার শরীর,

কিছুতো একটা জ্বলছেই

আগুনের হল্কা এসে লাগছে গায়ে।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত