মহাভারতম আদিপর্ব-৬

 আদিপর্ব-৬


আমি আপনার রানী,হব এক শর্তে।

যাহা করি,প্রতিবাদ করিবে না মোটে।

প্রতিবাদ করিলেই  থাকিব না মর্তে।

সেই শর্ত মেনে নিলে রানী হব বটে।


সৌন্দর্য্যে আকুল রাজা,শর্ত লয় মেনে।

রাজধানী আলো করে,বিবাহে উল্লাস।

সুখশান্তি সবদিকে, দেখে জনে জনে।

সন্তান সম্ভবা হলে, আনন্দে উচ্ছ্বাস।


প্রসবের পরে গঙ্গা,দুধের শিশুরে-

গঙ্গার পবিত্র জলে,বিসর্জন দিলে-

শান্তনুর বুক ফাটে,কহিল আহা রে।

প্রতিবাদ করে নাই,চোখ ভরে জলে।


এক এক করে সাত,পুত্র গেল জলে।

অষ্টম পুত্রের বেলা গঙ্গা গেল চলে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত