ভাঁজে ভাঁজে

 ভাঁজে ভাঁজে

দেবপ্রসাদ জানা


বিসন্নতার পাথর নিয়ে নবজন্ম

সুখস্মৃতি ঘোরে ফেরে দৃরত্ব মেলায়।

বুকের রূদ্ধতা ভেঙ্গে মিলেছিল কর্ম

ভেতরে ভেতরে বোধ বিসন্ন ডানায়।


ভিজে কাপড়ের মত নিঙড়েছি মন,

রোজই শুকোতে দিই,ঝকঝকে রোদে

তবু কষ্টেরা চুঁইয়ে পড়ে কিছুক্ষণ -

ফোঁটাফোঁটা জমা হয় অমূল্য সম্পদে।


বাসি কাপড়ের মত রোজ সকালের-

ছেড়ে দেওয়া কাপড়,সোনা রোদ খোঁজে।

সাবুর মাড় দেওয়া নীল উজ্জলের -

টানটান ইস্ত্রি করা,প্রতি ভাঁজে ভাঁজে।


কনকনে শীতকালে কুয়াশায় ভিজে।

বেচারা মনটা বুঝি কষ্ট পায় লাজে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত