মহাভারতম আদিপর্ব-২

 আদিপর্ব-২


ব্রহ্মার আদেশ মেনে গাহিলেন গান।

শ্লোকের অর্থ গণেশ বুঝিলে লেখেন।

কৃষ্ণ দ্বৈপায়ন তবে অবসর পান।

পরের শ্লোক বলেন,গণেশ লেখেন।


একলক্ষ শ্লোক লেখা করিলেন শেষ।

আদিপর্ব দিয়ে শুরু আঠারোটি পর্ব।

স্বর্গারোহণ পর্বের গুরুত্ব বিশেষ।

নরক দর্শন করে পেয়েছিল স্বর্গ।


ধর্মের লড়াই হবে,আদি থেকে অন্ত।

ভায়ের রক্তে রক্তিম,হবে কুরুক্ষেত্র।

কৃষ্ণ দ্বৈপায়ন মুনি কহেন বৃত্তান্ত।

প্রথমে পড়েন তাহা ব্যাসদেব পুত্র।


মহাভারতের কথা অমৃত সমান।

দেবপ্রসাদ লেখেন মহা পূণ্য গান।


চলবে......

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত