মহাভারতম আদিপর্ব-৫

 আদিপর্ব-৫


শান্তনুর রূপ গুণে জুড়াইল চোখ

রাজ্যভার তারে দিয়ে বানপ্রস্তে যায়।

মহারাজা প্রতীপের জয় জয় হোক।

কুরুবংশের গৌরব দিকে দিকে ধায়।


মৃগয়া করিতে গিয়ে দেখিল শান্তনু

একাকিনী বিচরণ,করে গঙ্গা তীরে

মনে মনে কহে রাজা কি রূপ হেরিনু।

পরমা সুন্দরী কন্যা,ভীষণা গঙ্গারে।


রূপের পসরা দেখে কহিল শান্তনু।

বিবাহ করিতে চাই,চপলা চঞ্চলা।

অনুমতি দাও গঙ্গে,প্রিয়তমা জানু।

বিবাহে সম্মতি দিতে,চায়নি অবলা।


অবলা নয় সে কন্যা,অতীব কঠোর।

শর্ত দিয়ে বেঁধেছিল,তাহার অধর।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত