ঝড়

 ঝড়

দেবপ্রসাদ জানা


কেউ কি শুনেছ,কারা করে কলরব? 

সার্থক নীরবতায়, নাকি অভিমানে।

কেবলই গর্জে সেথা হিংস্র পশু সব, 

বৃক্ষচ্যুত পুষ্পপত্র,মৃত্তিকার টানে।


বৃক্ষের পল্লব খসে,পড়ে যায় সেথা।

বরষার বারি সনে,মিশে যায় ভূমে।

ভয়েতে সুন্দরী পুষ্প,বলে নারে কথা।

অধর পাপড়ি স্পর্শে,অনুভবে চুমে।


নীরবে কাঁদিছে পক্ষী,চাতকের বারি।

ঘোর সঙ্কটে পৃথিবী,ভয়ঙ্কর বানী।

আকাশের পথে ক্রমে,কালো মেঘ ঘেরি।

কাননে অমনি ওঠে, বজ্রপাত ধ্বনি।


সহসা উঠিল ঝড়, ত্রাহী বনস্থলী।

মহাগদাপ্রভা হাঁকে,চকিতে বিজলী।



Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা