কি আছে?

 কি আছে

দেবপসাদ জানা


একদিন ঝরে যাব,পালকের মত।

উড়ে যাব নিশ্চয়ই হালকা বাতাসে।

ফুটপাতে পড়ে রব বুকে নিয়ে ক্ষত।

অকারণ প্রত্যাখ্যাত হইব প্রশ্বাসে।


অনায়াসে পদতলে মাড়িয়েছে সবে

শুভ্রঅঙ্গ জুড়ে ধুলো,আপন বিশ্বাসে-

ঢেকে দিয়ে শুদ্ধ মন কলঙ্কে জড়াবে।

প্রয়োজন হীনতায়,ভুগি দীর্ঘশ্বাসে।


অনুষ্ণো বেদনা জমে তবু পড়ে থাকি

অনির্বাণ অনুগ্রহে হৃদ জ্বলে যায় 

পিপাসা আকৃষ্ট করা বারি ধরে রাখি।

ভয় হয় কোনদিন মন কিছু চায়।


অতৃপ্ত পিপাসু মন ডাক পাড়ে তারে।

পড়ে থাকা পালকের কি আছে অন্তরে?

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত