মহাভারতম আদিপর্ব-১৩

 আদিপর্ব-১৩


প্রতিজ্ঞাবদ্ধ হইতে যেই জন পারে।

ভীষ্ম নামে খ্যাতি তার হইবে তখন।

দেবদেবী স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে।

ধন্য ধন্য করে দেয়,অমূল্য আসন।


সন্তুষ্ট হলেন পিতা কহেন তাহারে।

হে নিষ্পাপ পুত্র মোর আশির্বাদ করি।

ইচ্ছামৃত হবে তব, এই চরাচরে।

যতদিন খুশি দেখো,এই বিশ্ব ঘুরি।


সত্যবতী শান্তনুর দুই পুত্র হয়।

কনিষ্ঠ বিচিত্রবীর্য্য জ্যেষ্ঠ চিত্রাঙ্গদ।

হাসিতে খুসিতে বড়,হয় পুত্র দ্বয়।

শান্তনুর মৃত্য হলে,রাজা চিত্রাঙ্গদ।


গন্ধর্বরাজের সহিত ঘোর যুদ্ধ করে।

চিত্রাঙ্গদ মারা যায় অল্পদিন পরে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত