মহাভারতম আদিপর্ব-৭

 আদিপর্ব-৭


পাপিষ্ঠা তোমার ভয় নেই কি পাপের,

সাতটা দুধের শিশু জলে দিলে ফেলে?

বলো না নিজের শিশু কি অভিশাপের?

এ যে হৃদয়ের ফুল, অকালে ঝরালে?


হাসিয়া কহিল গঙ্গা রুষ্ট হও কেন?

তোমারে বলেছি পূর্বে,এমন বাসনা।

দেবকার্য্য সাধনের তরে এই জেনো।

জহ্নুকন্যা গঙ্গা আমি,দিয়েছি বেদনা।


বশিষ্ঠের অভিশাপে আট অষ্টবসু

মানব জন্ম নিতেই,দিয়েছিল বিধি।

সাত বসু চলে গেছে বাকি অষ্টবসু

দ্যো নামক বসুদেব বেশি অপরাধী।


দ্যো রবে অনেকদিন মানবের রূপে

দেবব্রত নাম লয়ে,এই মর্ত দ্বীপে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত