গলিত হেমন্তে

গলিত হেমন্ত
দেবপ্রসাদ

সে এক ঝোড়ো দিন। 
ঝঞ্চা ছুটছে পৃথিবীর উপর দিয়ে।  
পুঞ্জ পুঞ্জ মেঘ। 
ঝড় ভেঙে পড়ল পৃথিবীর উপর, 
শিলাবর্ষণ আর বজ্রনির্ঘোষ। 
আঘাতের পর আঘাতে, ভীষণ ক্ষত।
শহরে গ্রামে অন্তরীক্ষে।
অগ্নিময় বজ্র, হিংস্র উন্মত্ত বিদ্যুতের ঝলকানি। নির্মম উত্তাপে জ্বলতে জ্বলতে - 
বুকের ভেতরটা ছাই হচ্ছে। 
পাষাণের বুক চিরে আগুনের তাণ্ডব। 
নক্ষত্রহীন রাত্রির নিস্তব্ধ অন্ধকারে-
বিধ্বস্ত পৃথিবী।  
হৃদয় অস্পষ্ট উদ্বেগে পীড়িত।
দারুণ সন্তাপে হাঁপাতে রক্তাক্ত শহীদ,
মিথ্যা ভবিষ্যতের মশাল জ্বালে।
আগুনের অক্ষয় আঁচড়ে,
আত্মোৎসর্গের পথ বেছে নেয়,
প্রকৃতির দাসত্বের জোয়াল কাঁধে নিয়ে
ঘৃণার শৃঙ্খলখানি ভাঙতে চায়।
নিঃশ্বাস পড়ছে কানের পাশে, 
হিম শীতল অশান্ত বাতাস, 
পাতার বিবর্ণ হয়ে ঝরে পড়া দেখে হেমন্ত, 
ধূসর গলিত হেমন্তে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র