শুভ বিজয়া

শুভ বিজয়া
দেবপ্রসাদ জানা

পুজোর শেষ, পৃথিবীকে অন্ধকার করে
মা চললেন নিজের বাড়ি কৈলাশে।
বরফের দেশ, ঠাণ্ডায় হিমকরা কাঁপুনির
মধ্যেও মা থাকেন, বলেন না উষ্ণতা চাই।
বলেন না আধুনিকতা চাই।
তবু চললেন পৃথিবীর সব সুবিধা ছেড়ে
অসুবিধার দেশে।
পর্যাপ্ত আলোয় পুবের আকাশটা 
সোনালী রঙে ভরে যায় কৈলাশ।
আরো কত রঙের বাহার সেখানে প্রাকৃতিক।
স্পষ্ট দেখা যায় সব। মাকে দেখা যায় না। 
এখানে হাজার নিয়নের বাতি জ্বেলে,
রাখতে হয় মাকে।
বাবা ভোলা নাথের অমতে আসেন বটে,
কিন্তু বেশিদিন থাকতে পারেন না কিছুতেই।
আবছা অন্ধকার, 
রাতের উপস্থিতি জানান দিচ্ছে।
বড্ড দুষ্ট হয়েছে পশ্চিমের আকাশটা।
তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রাত আসে।
একটা সময় গভীর হয় অন্ধকার।
দিনের শেষে রাতের প্রথম অন্ধকারের 
মাঝামাঝি একটা সময় আছে, 
বেশ ভালো লাগে কিন্তু সময়টা কম।
মা আসার দিন গুলোর মতো।
আজ চলে গেল মা-
শুভ বিজয়া 

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত