জ্যোতির্ময়ী রূপ

জ্যোতির্ময়ী রূপ
দেবপ্রসাদ জানা
২১.১০.২০২৩

হে রূপসিন্ধু, স্বরূপ তোমার -
হৃদয় ভরিয়া যায়, সুধায় সুধায়।
এ কোন মৃত্তিকায় খুঁজি বিশ্বের মন্দির।
উদার আকাশ আর, সিন্ধুর সুনীল।
গিরি নির্ঝরিনী অশ্রান্ত উচ্ছল প্রভা।
প্রান্তর দিগন্ত নীল, শ্যাম মধুরিমায়।
প্রকৃতির অঙ্গে অঙ্গে তোমার সুষমা,
সম্বলহীন কুণ্ঠায়, এ কোন চমৎকারে
পেয়েছ তোমার এমন রূপ, 
কবে কোনখানে? 
সৃষ্টির আদিকালে ব্রহ্মার কোলে,
তোমার উৎপত্তি, তোমার সৃষ্টি।
তোমার রূপে মুগ্ধ হয়ে, 
তোমারেই বাসনা করেন যিনি,
তিনি আর কেউ নয়, 
তিনি প্রজাপতি ব্রহ্মা।
তোমার চঞ্চলতায় সেও ধরিবারে চায়,
অন্তরে, বাহিরে অপূর্ব আলোকে
তোমার জ্যোতির্ময়ী রূপ, 


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র