একটা অচেনা নদী

একটা অচেনা নদী
দেবপ্রসাদ জানা

একটা চেনা নদী একটা অচেনা স্রোত।
দূর থেকে দূরে  আকাশ চলে যায়, 
কেন যে চেনা মন আমাকে ডাকে, 
শুধু ডাকে।
এমনটা যদি হতো
ছেঁড়া সাদা পাল আঁকড়ে ধরে বাতাস
নদী বুক চিরে চলে যায়
সকালের হাওয়ার বাঁধনে।
তোর অকুণ্ঠ ভালোবাসার পথে
টিলা জঙ্গল নিয়ে চলেছি, মেঘ কুড়োতে,
শেষ আশ্বিন, হেমন্ত হলো শুরু।
ভাদ্রের জ্বালা জুড়োতে, শাল পলাশের পাড়ায়,
শিশির নেমেছে ঘাসে মুখে চুম্বন দিতে
কদমের ফুলের গন্ধ চোখে ঘুম দিয়ে-
ছেঁড়া পালের নৌকায় ডাকে হেমন্ত।
নীলকণ্ঠের নীল দ্বীপে কোজাগরী জোছনাকে
ডেকে বিষণ্ণতার মানে খোঁজে
আগমনী হাওয়া গহীন নিভৃতে। 
মনের জানালা ধরে,
হেমন্তের দিন গুলি উঁকি দিয়ে গেল
হিমেল হাওয়ার উত্তরে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত