যে ফুল

 যে ফুল

দেবপ্রসাদ জানা

১৭.৮.২০২১


যে ফুল, গোলাপের ফুল-

রোজ ফেসবুকের পাতা থেকে, 

কুড়িয়ে রাখি,

তোমাকে দেই ,

তুমি খুশী হবে বলে,

কিন্তু তুমি,প্রশ্ন করলে-

এত ফুল রাখব কোথায়?

আমি কষ্ট পেলাম,

দুঃখ পেলাম অনেক,

ভালোবাসার গোলাপও -

তোমার কাছে অতিরিক্ত।

অনেক স্বপ্ন কুড়িয়ে ছিলাম,

মনের বাগান থেকে,

অনেক আশায় বুক বেঁধেছিলাম,

ফুলের বদলে প্রেম পাবো বলে,

ভালোবাসার কুড়িয়ে পাওয়া স্বপ্ন,

তোমায় দেবো বলে, তুমি-

মনের দরজায় প্রাচীর তুলে দিলে,

বিনা নোটিশে, 

যার গোলাপের মতো ভালো লাগার ফুল,

রাখার জায়গা নেই অন্তরে,

সে কোথায় রাখবে আমাকে?

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র