কি হবে গো
কি হবে গো কাশফুল?
দেবপ্রসাদ জানা
একটুরো সাদা মেঘ এসে বলল,
শরতের কাছে-
কি কারণে কাশফুল ফুটেছে পথের ধারে?
ওর কি কোন কাজ আছে?
এই পুজোর মাসে।
মায়ের সঙ্গে ও বরাবর আমার আগে আসে।
কেন?
আমি যখন আঁধার কালো ঘুরি।
বর্ষা দিয়ে কালো ধুয়ে ফেলার আগে-
দেখি,উকি দিচ্ছে মাঠে।
কেন গো?
কি হবে গো কাশফুল?
রেগে মেগে কাশফুল বলল,
শরৎ মেঘ তুলো মতো মুখ,
ঘুরে বেড়াস,উড়ে বেড়াস,
তোর কোন নেই দুখ।
শরতের মোরা দুই সন্তান -
এত কেন লড়াই?
আয় ভাই দুয়ে মিলে,পুজো ঢাক বাজাই।
Comments
Post a Comment