সোনার সংসার

 সোনার সংসার

দেবপ্রসাদ জানা


শোভিত কোমল পায়ে,লাল আলপনা।

সিঁদুরে রাঙানো সিতে,লাল বেনারসী।

কপালে সিঁদুর রাঙা,লাগে বীরাঙ্গনা।

লাল দুই ওষ্টে ঝরে,মৃনালিনী হাসি।


প্রথম দর্শনে দেখি,প্রেম এলো মনে।

এই মোর আকাঙ্ক্ষিত,জীবন সঙ্গিনী।

দিন যায় হেসেখেলে,আপনার মনে।

নিয়মিত শব্দে বাঁধা,মোর বিনোদিনী।


কপালের লালটিপ,নেমে এলো চোখে।

স্বপ্নের জেল খানায়,তালা দেয়া ঘরে।

থমকে যায় মুহূর্ত, সময়ের ফাঁকে।

কত যেন আলপিন,গাঁথা দেহ পরে।


বোবা মুখে ফুটে ওঠে, হাজার শব্দেরা।

বন্দী হয়ে আছে ওই, না শোনা বাক্যেরা।

  

 

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত