আমার বসন্ত

 আমার বসন্ত


একুশে ফাল্গুন,কবি আমার বসন্ত,

আমার পৃথিবী দেখা,এদিনে প্রথম।

রুক্ষ মাটির অন্তরে,শোণিত দিগন্ত,

জাতীয় পাখিটা আজ তুলেছে পেখম।


শাখায় শাখায় ভরা শিমুল পলাশ।

কৃষ্ণচূড়ার শাখায় গোধুলির বেলা।

নাড়ির টান দিয়েছে যে,ভরা কলস।

রক্ত রণে,রক্তে রাঙে,বসন্তের বেলা।


প্রজাপতির পাখায়,লেগেছে আগুন।

ওরে লেগেছে আবির শাখায় শাখায়।

কোথায়?দেখিনি তার মনের ফাগুন।

যে সবার মনে লাল আবির মাখায়।


লাল মায়ের জঠরে,টপকে পড়েছি।

ফাগু মেখে,বনবাসে বসন্ত এনেছি।


            

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা