প্রেম
প্রেম-৮
বড় মিষ্টি লাগছে তোমাকে।
মনে হয় চেটে চেটে খাই।
তোমার ঠোঁটের আড়ালে
আমি,আমাকে খুঁজে পাই।
মিষ্টিমধুর আলোছায়া
লাগল তোমার গায়ে।
আকাশ হতে পড়ল ফোঁটা
সখী তোমার পায়ে।
ওই যে বাতাস,তোমার কানে
করছে মাখিমাখি।
আঁচল খানি সরিয়ে রাখো
একটু খানি দেখি।
সাদা গোলাপে রক্ত ঢেলে
দিলাম তোমার হাতে।
ওষ্ঠ মধু ঢেলে দিয়ে
আদর করলে তাতে।
কার আদরে গোলাপ এত
হয়েছে সুন্দরী।
তোমার ঠোঁটের ছোঁয়া পেয়ে
গোলাপ সম তোমার দেহ
আদরে ভরাই।
একটু খানি সবুর করো
তোমাকেই আমি চাই।
Comments
Post a Comment